Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৩ pm ১১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

‎‎সালেক হোসেন রনি , কিশোরগঞ্জ:

‎কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎রোববার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক।

‎‎নিহত ঋত্বিক সাহা ভাওয়াল সাহাবাড়ী গ্রামের তপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎‎হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শ্বাসনালীতে কোনো কিছু আটকে গেলে দ্রুত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

‎‎রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। একটি ফুটফুটে শিশুর এভাবে অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। সামান্য অসাবধানতায় একটি তাজা প্রাণ ঝরে গেল, যা পুরো ইউনিয়নবাসীর জন্য গভীর শোকের।

‎‎তিনি আরও বলেন, সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এখন লিচুর মৌসুম চলছে। ছোট শিশুদের ফল খাওয়ানোর সময় অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

‎‎ঋত্বিকের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও বিরাজ করছে গভীর বিষাদ। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝেও শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
  •  ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে চান নেতানিয়াহু
  • অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে দেখুন: প্রধানমন্ত্রী
  • টিসিবির কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম