Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

 ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৭ pm ১১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মুহম্মদ আবুল বাশার,

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ ও দস্যুতাসহ বিভিন্ন স্পর্শকাতর অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া মাদক সেবন ও বিক্রি রোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং উপজেলা ও জেলা পর্যায়ে মোবাইল কোর্ট অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা ও গ্রাম পর্যায়ে চুরি-ছিনতাই রোধে গ্রাম পুলিশকে আরও সক্রিয় করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রবাহ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে, তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আরও উদ্যোগ বাড়াতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৩ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সালমান ওমর, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিমসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

Tags: #জেলা_প্রশাসন#মাদক_বিরোধীআইনশৃঙ্খলাময়মনসিংহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, বলল ‘আত্মসমর্পণের শামিল’
  • সিরাজগঞ্জে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা
  • ট্রাম্পের পোস্টে জ্বালানি তেলে বড় দাম বৃদ্ধি
  • বাকৃবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে আটক যুবক
  • কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তী কমরেড হায়দার আকবর খান রনো কীর্তিমান তাত্ত্বিক ও লেখক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম