Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ১১, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকেও অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শিক্ষকতা জীবনের শুরু থেকেই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টরের আহ্বানের পর তিনি এ দায়িত্ব গ্রহণে সম্মত হন। দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে তিনি “অভূতপূর্ব” হিসেবে বর্ণনা করেন এবং সহকর্মী ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে তিনি আরও লেখেন, দায়িত্ব পালনকালে তিনি নানা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন এবং সাবেক প্রক্টরের কাছ থেকে ধৈর্য ও নেতৃত্ব বিষয়ে অনেক কিছু শিখেছেন।

তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ তিনি উল্লেখ করেননি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং রতন জানান, শেহরীন মোনামি ফোনে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন, তবে কারণ সম্পর্কে তিনি অবগত নন।

Tags: ঢাকাপদত্যাগবিশ্ববিদ্যালয়মোনামিশেহরীন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অপরাধী যে দলেরই হোক, তাকে ব্যক্তি হিসেবে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • টিসিবির কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • সংকটে জরাজীর্ণ বেরোবির মেডিকেল সেন্টার
  • মাগুরায় ছাদবাগানে আঙ্গুর চাষে সফল সাংবাদিক আলামিন
  • ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ মোদির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম