Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে দেখুন: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১০ pm ১১, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে না দেখে ব্যক্তি হিসেবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়-এ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, “দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে একটি নিরাপদ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো পরিস্থিতিতে কাজ করার মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস না করার আহ্বান জানান এবং বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি।

তিনি আরও উল্লেখ করেন, জনগণের দৃষ্টিতে সরকারের মূল্যায়ন অনেকাংশেই পুলিশের ভূমিকার ওপর নির্ভর করে। তাই পুলিশ সদস্যদের মানবিক গুণাবলি রপ্ত করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বিভিন্ন অবকাঠামো প্রকল্পে ব্যয় ব্যবস্থাপনা নিয়েও মন্তব্য করেন।

Tags: #দুর্নীতি_বিরোধী#প্রধানমন্ত্রীর_কার্যালয়#সন্ত্রাস_দমনআইনশৃঙ্খলাতারেক_রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, বলল ‘আত্মসমর্পণের শামিল’
  • সিরাজগঞ্জে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা
  • ট্রাম্পের পোস্টে জ্বালানি তেলে বড় দাম বৃদ্ধি
  • বাকৃবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে আটক যুবক
  • কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তী কমরেড হায়দার আকবর খান রনো কীর্তিমান তাত্ত্বিক ও লেখক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম