Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, বলল ‘আত্মসমর্পণের শামিল’

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৭ pm ১১, মে ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি ও যুদ্ধবিরতি প্রস্তাবকে ‘আত্মসমর্পণের শামিল’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রকে যুদ্ধকালীন ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ স্বীকার করতে হবে, সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দিতে হবে।

সোমবার (১১ মে) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বক্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে তেহরান দায়িত্বশীল ও ইতিবাচক অবস্থান নিয়েছে।

তিনি জানান, ইরান কখনোই কোনো ধরনের ছাড়ের পথে যায়নি, বরং যুদ্ধ বন্ধ এবং সমুদ্রপথে ইরানি জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

বাঘেই আরও বলেন, চলমান কূটনৈতিক যোগাযোগে বিভিন্ন দেশ যুক্ত থাকলেও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাতারসহ আরও কিছু দেশও আলোচনায় সহায়তা করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ইরান আলোচনার পথ খোলা রাখলেও প্রয়োজনে প্রতিরোধের পথও বেছে নিতে প্রস্তুত।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাঠায় ইরান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।

Tags: আত্মসমর্পণইরানবিশেষ নিউজযুক্তরাষ্ট্রশামিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম