Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এআই প্রযুক্তিতে কড়াকড়ি, সপ্তাহে ৩শ’ চালকের বিরুদ্ধে ব্যবস্থা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৭ pm ১১, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই প্রযুক্তির আওতায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত এক সপ্তাহেই ৩ শতাধিক মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

সোমবার (১১ মে) উত্তরা এয়ারপোর্ট সড়কে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনের পর তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সড়কব্যবস্থাকে আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে এআইভিত্তিক মনিটরিং চালু করা হয়েছে। কেউ সিগন্যাল অমান্য করলে, উল্টো পথে গাড়ি চালালে বা নিয়ম ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ভিডিও ফুটেজে নিজের আইনভঙ্গের ঘটনাও দেখতে পারবেন। পুরো ব্যবস্থা চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হতে পারে বলেও জানান তিনি।

মো. সরওয়ার বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা।

বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রায় ৩০টি পয়েন্টে এটি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি।

Tags: এআইপ্রযুক্তি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে এমআরদের নিরাপদ কর্মপরিবেশ দাবিতে মানববন্ধন
  • ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন
  • ভূয়া দলিলে জমি খারিজের অভিযোগ, তদন্তে ব্যবস্থা: ভূমি কর্মকর্তা
  • আন্তর্জাতিক বিশ্বতান সংগীত নিকেতনের স্থায়ী ঠিকানার শুভ উদ্বোধন
  • গাজীপুরে ৪৮৭২ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম