Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২০

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩০ pm ২৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ , ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার নীলাহাটি কালিতলা এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন চিলাহাটির নিজ ভোগডাবুড়ি এলাকার বাসিন্দা এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮)। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম জাকারিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলমান সংস্কারকাজের কারণে সড়কের বিভিন্ন স্থানে খাল ও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ওই এলাকায় একটি প্রাইভেট যাত্রীবাহী বাস গর্ত ও খাল এড়িয়ে চলার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাসেল ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক পথচারী অভিযোগ করে বলেন, “রাস্তার সংস্কারকাজ চললেও সড়কের মধ্যে একাধিক বড় গর্ত রয়েছে। দ্রুতগতির যানবাহন এসব স্থানে এসে নিয়ন্ত্রণ হারাচ্ছে। আমার মতে, রাস্তার এই ঝুঁকিপূর্ণ অবস্থাই আজকের দুর্ঘটনার অন্যতম কারণ।”

স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক নির্দেশনা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন জনের
  • জয়পুরহাটে ১৫০ পিস ইয়াবাসহ জেলা ছাত্রদল নেতা রনি গ্রেফতার
  • ডোমারে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২০
  • কুলাউড়ায় অবৈধ বালু জব্দ,জরিমানা ১ লাখ
  • মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করতে বিশেষ উদ্যোগ ছাত্রদল নেতা জেমিনের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম