Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অন্যায় করিনি, রাষ্ট্র আমার সঙ্গে অন্যায় করেছে,জামিনে মুক্তি পেয়ে ইমি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ১১, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।

সম্প্রতি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় তাকে কারাবরণ করতে হয়েছে, তবে আন্দোলনের পথ থেকে তিনি সরে দাঁড়াবেন না।

ইমির ভাষ্য অনুযায়ী, গত ৭ মার্চ শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনকালে তাকে আটক করা হয়। এর আগে এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগের প্রতিবাদেই ওই কর্মসূচি পালন করা হয়েছিল বলে জানান তিনি।

পরদিন তাকে ও আরও কয়েকজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৭ মে তিনি মুক্তি পান।

ইমি অভিযোগ করেন, কর্মসূচির সময় তাদের ওপর হামলা চালানো হয়েছিল এবং ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রতিবাদ করাকে যদি অপরাধ হিসেবে দেখানো হয়, তবুও তিনি ন্যায়বিচারের দাবিতে আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবেন।

নিজেকে “রাজপথের মানুষ” উল্লেখ করে ইমি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেকে তাকে বিরত রাখা যাবে না।

Tags: অন্যায়ইমিজামিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে ১৬ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
  • আবারও ককটেল বিস্ফোরণে কাঁপল জাজিরার বিলাসপুর
  • মধ্যনগরে ঝুঁকিপূর্ণ ভবণে ভারপ্রাপ্ত আর অস্থায়ী শিক্ষিকার পাঠদান
  • ভারতের রাজনীতিতে নতুন আলোচনায় ‘তেলাপোকা’ আন্দোলন
  • জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম