Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনগণের আস্থা অর্জনে পুলিশকে প্রধানমন্ত্রীর আহ্বান

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ১১, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জনগণের আস্থা অর্জন এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন—এ বিষয়ে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে ‘কল্যাণ প্যারেড’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন কোনো দলের নয়, এটি আইন অনুযায়ী পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রের মালিক। সেই মালিক যখন থানায় আসে, তখন পুলিশের আচরণে যেন তারা রাষ্ট্রের মালিকানার অনুভূতি পায়—এটাই গুরুত্বপূর্ণ। জনগণের কাছে পুলিশ যদি আস্থা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেটিই হবে বাহিনীর বড় সাফল্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশের মূল দায়িত্ব দুষ্টের দমন ও শিষ্টের লালন। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে পারলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।

তিনি থানাগুলোকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষ যেন ভয় নয়, নির্ভরতা নিয়ে থানায় যায়—এমন পরিবেশ তৈরি করতে হবে।

মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন তিনি। পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে পুলিশের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: জনগণপুলিশপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে ট্রাম্পের সঙ্গে চীনে রুবিও
  • মার্কিন সামরিক বিমানকে ধাওয়া দিলো অস্ট্রিয়ার যুদ্ধবিমান
  • ঝুঁকিপূর্ণ প্রাথমিক স্কুল আর নয়, জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার
  • লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ঝরল আরও এক বাংলাদেশীর প্রাণ
  • আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষে এবং এইচএসসি জুনে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম