Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০২ pm ০১, অগাস্ট ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। গতকাল শনিবার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মো. হাসিবুর রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সোহেল রানা ও ডা. আবুল হোসেন রকিব।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান ও সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

​সভায় বক্তারা নবজাতকের জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বুদ্ধি বিকাশে সহায়তা করে বলে বক্তারা জানান। এই বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী
  • ঢাকা-সিলেট রেলপথ উন্নয়ন ও জাফলং পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ: শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী
  • কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
  • মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
  • ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম