Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোয়ালন্দে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে ধরা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৯ pm ১১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় জনতা গাঁজাসহ মো. সুলতান সিকদার (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (০৯ মে) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ দৌলতদিয়া রবিউল্লাহ বেপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাজাঁসহ আটক মাদক কারবারি মো. সুলতান সিকদার একই এলাকার মৃত নায়েব আলী ডাক্তারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় স্থানীয় জনতার মাধ্যমে আটক সুলতান সিকদারের হেফাজত থেকে বইয়ের পৃষ্ঠার কাগজে মোড়ানো ছোট-বড় ৬০টি পুরিয়ায় গাঁজা উদ্ধার করা হয়। এবং উদ্ধারকৃত গাঁজা ডিজিটাল যন্ত্রে পরিমাপ করে দেখা যায় মোট ওজন ২০০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে মাদক কারবারি সুলতান স্বীকার করেন, তিনি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা নিয়ে সেখানে অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা তাকে সন্দেহ করে আটক করে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়েরের করে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে চান নেতানিয়াহু
  • অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে দেখুন: প্রধানমন্ত্রী
  • টিসিবির কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • সংকটে জরাজীর্ণ বেরোবির মেডিকেল সেন্টার
  • মাগুরায় ছাদবাগানে আঙ্গুর চাষে সফল সাংবাদিক আলামিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম