Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নদী ভাঙ্গনে পাল্টে যাচ্ছে দুই উপজেলার মানচিত্র

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৫ pm ০১, মে ২০২৬
in সারাদেশ
A A
0
এম. শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা, ব্রম্মপুত্র ও দশানী নদীর ভাঙ্গনে পাল্টে যাচ্ছে দুই উপজেলার মানচিত্র। আবাদী জমি, বসতবাড়ী ও ভিটেমাটি হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ।

সরেজমিনে দেখা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি, চরমাগুড়ি হাট, খানপাড়া, চিকাজানি, চরডাকাতিয়া পাড়া ও মাঝিপাড়া গ্রামে যমুনা ও ব্রম্মপুত্র নদের ভাঙ্গনে অসংখ্য ঘর বাড়ি, শত শত হেক্টর আবাদী জমি, হাটবাজার, সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন,সাধুরপাড়া ইউনিয়ন ও নীলাক্ষিয়া ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রামের সিংহভাগ গ্রাস করেছে ব্রম্মপুত্র ও দশানী নদী।

দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের শুক্কর আলী বলেন, ৬৫ বছর বয়সে যমুনা নদীর ভাঙ্গনের কারণে নিজ বসতবাড়ী ৮ বার ভেঙ্গে স্থানান্তর করেছেন। এখন ভূমিহীন। শুক্কর আলী বলেন, দ্রুত নদী ভাঙ্গন টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহন না করলে শত শত মানুষের বসত বাড়ী, আবাদী জমি নদী গ্রাস করে নিবে। ভাঙ্গন প্রতিরোধে টেকসই বাধ জরুরী।

বকশীগঞ্জের কলকীহারা গ্রামের মফিজল হক বলেন, করালগ্রাসী ব্রম্মপুত্র ও দশানী নদীর ভাঙ্গনে মেরুরচরসহ ৪টি ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রাম তছনছ হয়েছে। পাল্টে গেছে মানচিত্র। নদী পারের মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

নদী পারের মানুষের অভিযোগ প্রতি বছর ভাঙ্গনের শিকার হলেও জনসাধারনের সম্পদ রক্ষায় দৃশ্যমান স্থায়ী কোন পদ ক্ষেপ নেওয়া হয়নি। তারা ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহনের দাবি জানান। কারণ যমুনা, ব্রম্মপ্ত্রু ও দশানী নদীর দুই পার সংরক্ষন করা না হলে ঝুকিঁর মুখে পড়বে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার মানুষ।
স্থানীয়দের একটাই দাবি দুই উপজেলার মানচিত্রকে রক্ষা করতে ভাঙ্গন প্রতিরোধে বাধঁ চাই।

দেওয়ানগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার শাহ জহুরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জাম মিল্লাত এমপির সার্বিক ব্যবস্থাপনায় কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হযেছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, স্থানীয় এমপি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় নদী ভাঙ্গন প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া চলমান।

Tags: নদীমানচিত্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে ফেনসিডিল মামলায় ট্রাকচালকসহ তিনজনের কারাদণ্ড
  • সিলেটে প্রবাসীর বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে যুবতীসহ আটক ৩
  • বরিশালে আগুনে পুড়ে যাওয়া পরিবারকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান
  • কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অং সান সু চি
  • উজিরপুরে শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম