স্টাফ রিপোর্টার:
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সদরপুর উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ধলা মৃধা, সহ-সভাপতি হায়দার ফকির, সাধারণ সম্পাদক দেলোয়ার তালুকদার, উপজেলা নির্মাণ শ্রমিক দলের সহ-সভাপতি আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

