রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশে প্রাথমিক শিক্ষার স্তর ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (২২ এপ্রিল) শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষার গ্রেড ধীরে ধীরে বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, এই পরিবর্তন একবারে নয়, বরং পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

