Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’র হুঁশিয়ারি খামেনির

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪২ am ১৯, জুলাই ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0
যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’র হুঁশিয়ারি খামেনির

যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’র হুঁশিয়ারি খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে হওয়া সমঝোতার পরও ওয়াশিংটন হামলা অব্যাহত রেখেছে, যা তাদের প্রতিশ্রুতির প্রতি অনাস্থারই প্রমাণ।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক লিখিত বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ, আধিপত্য বিস্তার এবং প্রতিশ্রুতি ভঙ্গের ওপর নির্ভরশীল। তার দাবি, এ কারণে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া প্রতিশ্রুতি বা স্বাক্ষরের ওপর আস্থা রাখা যায় না।

তিনি আরও বলেন, ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেবে এবং এমন প্রতিক্রিয়া জানাবে, যা ওয়াশিংটনের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও দেশবাসীর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংহতিই দেশের সবচেয়ে বড় শক্তি।

উল্লেখ্য, গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে পরবর্তীতে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং সেই সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়ে।

Tags: অবিস্মরণীয় শিক্ষাখামেনিযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে জেন্নাত হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
  • নীলফামারীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
  • সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ের ২৩ তম ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিলেন এমপি বিলকিস ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম