Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে লাথির আঘাতে গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,গ্রেপ্তার ১

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ১৯, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
ফরিদপুরে লাথির আঘাতে গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,গ্রেপ্তার ১

ফরিদপুরে লাথির আঘাতে গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,গ্রেপ্তার ১

তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গর্ভবতী নারীসহ তিন বোনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গর্ভবতী নারীর গর্ভের সন্তান নষ্ট হওয়ার দাবি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার ভাষানচর ইউনিয়নের ইন্তাজ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা লাভলি খাতুন জানান, তার বড় বোন পারভীন আক্তার উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গী এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। ওই জমি থেকে তার বোনকে উচ্ছেদ করার উদ্দেশ্যে প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র করে আসছিল।
গত ১৭ জুলাই (শুক্রবার) দুপুর ১২টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পারভীন আক্তারের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এ সময় পারভীন আক্তারকে রক্ষা করতে এগিয়ে এলে তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন ময়না আক্তারকেও মারধর করা হয়। হামলার সময় ময়নার পেটে লাথি মারা হলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া ময়না আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং অপর বোন আছিয়া বেগমও হামলার শিকার হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরো জানান, হামলার সময় ময়না আক্তারের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ময়না আক্তারের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে জানান।

এ ঘটনায় ভুক্তভোগীদের বোন লাভলি খাতুন বাদি হয়ে ৯ জনসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সদরপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি বিকাশ বালাকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
  • দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার
  • সৈয়দপুরে মজুরি বৃদ্ধিসহ ১৪ দাবিতে হরিজনদের পৌরসভা কার্যালয় ঘেরাও 
  • আর্জেন্টিনা-স্পেন ফাইনাল, কোথায় দেখবেন লাইভ?
  • সুনামগঞ্জে অনলাইন জুয়ার আসর থেকে ৪ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম