Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনলাইন জুয়ার মাশুল,তরুণ ফটোগ্রাফারের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৫ pm ২২, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
অনলাইন জুয়ার মাশুল,তরুণ ফটোগ্রাফারের মৃত্যু

অনলাইন জুয়ার মাশুল,তরুণ ফটোগ্রাফারের মৃত্যু

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যামেরা কেনার জন্য পরিবারের দেওয়া টাকা অনলাইন ক্যাসিনোয় হারিয়ে মানসিক চাপে এক তরুণ ফটোগ্রাফারের মৃত্যুর ঘটনা স্থানীয়ভাবে গভীর শোকের সৃষ্টি করেছে। স্বপ্ন ছিল পেশাদার ফটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার। কিন্তু অনলাইন জুয়ার আসক্তি সেই স্বপ্নকে মুহূর্তেই ধ্বংস করে দেয়।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে তন্ময় গোস্বামী (২২) নামে ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শ্রীমঙ্গলের বাসিন্দা এবং ফটোগ্রাফি পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

শ্রীমঙ্গল থানার এসআই তামিম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তন্ময়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি ভালো ক্যামেরা কিনে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করার। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিবারের পক্ষ থেকে তাকে একটি বড় অঙ্কের অর্থ দেওয়া হয়। তবে সহজে অর্থ উপার্জনের আশায় তিনি অনলাইন ক্যাসিনোয় যুক্ত হন এবং অল্প সময়ের মধ্যেই ক্যামেরা কেনার পুরো অর্থ হারিয়ে ফেলেন।

পরিবারের দাবি,টাকা হারানোর পর তন্ময় চরম মানসিক অস্থিরতা ও অনুশোচনায় ভুগছিলেন। এই পরিস্থিতির মধ্যেই তার মৃত্যু ঘটে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের মতে,অনলাইন ক্যাসিনো ও ডিজিটাল জুয়ার বিস্তার তরুণদের জন্য ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। সহজে লাভের প্রলোভনে অনেকেই এতে জড়িয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক সংকটের মুখে পড়ছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আদালতে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • পুলিশও ফিসফিস করে রাহুল গান্ধীকে বলেছিল ‘সরকার সরান’
  • জামালপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: কামরুল প্যানেলের মতবিনিময় সভা
  • সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরন সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম