Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আদালতে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৬ pm ২২, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
আদালতে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

আদালতে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকাজ চলাকালে এক বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী রক্তাক্ত ও মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে গোপালগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ এই নজিরবিহীন ও মর্মান্তিক ঘটনা ঘটে।

অভিযুক্ত বিচারকের নাম মো. সুজন মিয়া, যিনি গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক হিসেবে দায়িত্বরত রয়েছেন। বিচারকের আসন থেকে এমন অনাকাক্সিক্ষত ও সহিংস কাণ্ডে আদালতের আইনজীবী ও বিচারপ্রার্থীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে যথারীতি বিচারক মো. সুজন মিয়ার আদালতে মামলার শুনানি চলছিল। এ সময় কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি বা তর্কের একপর্যায়ে বিচারক উত্তেজিত হয়ে পড়েন।

নিয়ন্ত্রণ হারিয়ে তিনি খাসকামরা/এজলাসের ডেস্কে থাকা ভারী কাঁচের পেপারওয়েটটি সামনের দিকে ছুঁড়ে মারেন। সেটি সরাসরি গিয়ে উপস্থিত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানের মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হন।

সহকর্মী আইনজীবীরা তাত্ক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় সাবিহা সুলতানাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই আদালত চত্বরে সাধারণ আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার দাবানল ছড়িয়ে পড়ে। একজন বিচারকের এমন দায়িত্বজ্ঞানহীন ও সহিংস আচরণের বিরুদ্ধে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ আইনজীবীরা একজোট হয়ে বিচারক মো. সুজন মিয়ার অবিলম্ব অপসারণ ও আইনি শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, আদালতের পবিত্রতা ও আইনি পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এই বিচারকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা কঠোর কর্মসূচির দিকে যাবেন।

Tags: অপরাধআদালতে আইনজীবীর মাথা ফাটালেন বিচারকপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতের বহিষ্কারের পর এবার ইসির দিকে নজর গাজী নজরুলের
  • বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • মধ্যনগরে ইয়াবা সহ গ্রপ্তার ১
  • আদালতে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • পুলিশও ফিসফিস করে রাহুল গান্ধীকে বলেছিল ‘সরকার সরান’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম