সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
জালালাবাদ অ্যাসোসিয়েশন,ঢাকা-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে কামরুল-এলাহী-জসিম-লোকমান সমন্বয় পরিষদের উদ্যোগে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর বেঙ্গল কনফারেন্স হলে আয়োজিত এ সভায় সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ তাদের প্যানেলের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের সদস্যদের সঙ্গে নির্বাচন,সংগঠনের উন্নয়ন,সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন,“সম্প্রীতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তন” স্লোগানকে সামনে রেখে দেশের খ্যাতিমান চিকিৎসক ডা. কামরুল হাসান তরফদারের নেতৃত্বে একটি শক্তিশালী প্যানেল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। তারা সংগঠনকে আরও গতিশীল,আধুনিক ও সদস্যবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. কামরুল হাসান তরফদার। সহসভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী,সহসভাপতি (সিলেট) পদে তোফায়েল খান,সহসভাপতি (মৌলভীবাজার) পদে ডা. সৈয়দ মুস্তাক আহমেদ,সহসভাপতি (সুনামগঞ্জ) পদে ডা. সৈয়দ উমর ফারুক, সহসভাপতি (হবিগঞ্জ) পদে মো. সফিকুল বারী এবং সহসভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন,কোষাধ্যক্ষ পদে সৈয়দ লোকমান আহমেদ,যুগ্ম সম্পাদক-১ পদে মো. জাকির হোসেন,যুগ্ম সম্পাদক-২ পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক পদে আনহার আহমদ সমশাদ,সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করিম,শিক্ষা,সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী, ক্রীড়া,চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক পদে ক্যাপ্টেন (অব.) মিজানুর রহমান,আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান এবং প্রচার,প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ তাজুল ইসলাম তরফদার প্রার্থী হয়েছেন।
বিভিন্ন ক্যাটাগরির সদস্য পদে আলাউদ্দিন আল আজাদ,জাহিদ আহমেদ চৌধুরী, মো. হাবিবুর রহমান,মো. সুজন মিয়া, মল্লিক আহসান উদ্দিন সামী,মো. মোজাম্মেল হোসেন চৌধুরী,নেওয়াজ চৌধুরী ও অ্যাডভোকেট আফসার উদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জালালাবাদ সদস্য পদে লে. কর্নেল এ কে এম নাজমুল ইসলাম,ডা. সৈয়দ শাহ এমরান, মো. শামছুল ইসলাম,রোটারিয়ান মো. মতিউর রহমান,সৈয়দ মোহাম্মদ আবদুল হাকীম তাহরী, এ এফ এম সিরাজুল ইসলাম শামীম, এ এফ মো. ছদরুল আলম চৌধুরী এবং মো. নঈমুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য,জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র,৩৯ সিটি স্কয়ারে অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

