Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্ণাঢ্য আয়োজনে উজিরপুরে পহেলা বৈশাখ উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৯ pm ১৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজিরপুর আলহাজ্ব বি.এন. খান ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত বৈশাখী মঞ্চে গিয়ে সমাপ্ত হয়।

শোভাযাত্রা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ গান, নৃত্য ও পরিবেশনার মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রহমতুল্লাহ বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান রুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকনুজ্জামান টুলু, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুজ্জো আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষ বরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tags: পহেলা বৈশাখ উদযাপন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরের ​শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
  • রংপুরে যুবদল নেতা রাকিব হত্যা: মূল পরিকল্পনাকারী দম্পতি র‍্যাবের হাতে গ্রেফতার
  • সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
  • বরিশালে ব্যতিক্রমী বর্ষবরণ: গুঠিয়ায় ভেদাভেদহীন সম্প্রীতির মিলনমেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম