Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাঙ্গামাটি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৬ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

রাঙ্গামাটি, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন ও সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেছে।

শ্রদ্ধা জানানোর কর্মসূচি শুরু হয় শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। সরকারের পক্ষে জেলা প্রশাসক নাজমা আশরাফী প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) অনুপ কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক ও অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ বেদীতে শ্রদ্ধা জানান জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজ ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরিতে অংশ নেন রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাঙ্গামাটি জেলা শহরের পাশাপাশি ১০টি উপজেলাতেও যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষাশহীদ মিনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম