Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০১ pm ২৯, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ

মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ১১টার দিকে শমশেরনগর বাজারের রাজমহল এলাকার সামনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়,কয়েকজন ব্যক্তি শমশেরনগর বাজারে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনালা পাইপগান উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন,উদ্ধার হওয়া দেশীয় তৈরি পাইপগানটি জব্দ করে আগ্নেয়াস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম