দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী শনিবারের এই বৈঠকের বিষয়টি স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি বা এজেন্ডার বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি বলে তিনি জানান।
তবে দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি ইস্যুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শনিবারের বৈঠকে নীতি-নির্ধারকদের মধ্যে আলোচনা হতে পারে।

