Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৫৯ pm ২৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

সত্যজিৎ দাস:

সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানার বালুচর নতুন বাজার এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও তাদের এক সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যান।

র‍্যাব-৯ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ১টার দিকে সিপিএসসি,সিলেটের একটি আভিযানিক দল বালুচর নতুন বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং অপর একজন পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,শাহপরাণ থানার উত্তর বালুচর এলাকার আবু শিতাব (৪০) ও মহর আলী (২৪)।

র‍্যাব জানায়,আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির নিচতলার একটি স্টোররুমে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের পরিমাণ প্রায় ৪৫০ দশমিক ১১৫ লিটার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন,তারা পলাতক সহযোগীকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাদের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন,মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম