Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তি আলোচনাই শেষ সুযোগ, ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ০৪, অগাস্ট ২০২৬
in বিশ্ব
A A
0
শান্তি আলোচনাই শেষ সুযোগ, ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

শান্তি আলোচনাই শেষ সুযোগ, ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ইরানের সঙ্গে চলমান সর্বশেষ দফার আলোচনাকে ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ আগস্ট) রাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের অনুরোধেই এই আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের ভাষ্য, একটি ভালো সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই ইরানের শেষ সুযোগ।

এর আগে একই দিন সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের নেতাদের ‘অবিশ্বাস্য রকমের প্রতারক’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইরান প্রকাশ্যে অস্বীকার করলেও দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চলছে এবং এ বিষয়ে তেহরান সত্য গোপন করছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা মহসিন রেজাই বলেছেন, হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, প্রণালির কাছাকাছি আসা যেকোনো যুদ্ধজাহাজ বা সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হবে। পাশাপাশি ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা চলছে বা ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনা রয়েছে, এমন দাবি অস্বীকার করে আসছে। সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো জরুরি পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন, তেহরান বর্তমানে শুধু হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান তার সীমান্ত রক্ষা অব্যাহত রাখবে। তবে সংঘাত আর বাড়াতে চায় না বলেও তিনি জোর দিয়েছেন।

এর আগে সোমবার ট্রাম্প ইরানের ওপর ব্যাপক হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। সেই খবরে বাজার কিছুটা স্বস্তি পেয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় কমে যায়। তবে কূটনৈতিক সমাধান কতটা বাস্তবসম্মত এই সংশয়ে মঙ্গলবার ভোরে তেলের দাম আবার কিছুটা বেড়েছে।

Tags: ইরানট্রাম্পবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী
  • চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান
  • ফ্রান্সে দাবানলের পর উদ্ধার শত শত যুদ্ধকালীন গোলা
  • সৈয়দপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান দুই হোটেলের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
  • জাল দলিল নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম