এম শাহীন আল আমীন, জেলা প্রতিনিধি:
জামালপুরে বোনের সাথে প্রেমের সম্পর্কের জের ধরে প্রেমিক আল আমিনকে শ্বাস রোধে হত্যার পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার ২৪ ঘন্টার মধ্যেই মুল হত্যাকারী শুভ (১৯) ও তার সহযোগী সম্রাটকে গ্রেফতার করেছে জামালপুর পিবিআই। বুধবার বিকালে পিবিআই তাদের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত জানান, গত ১৮ মে জামালপুর শেরপুর সীমান্তের বাগলগড় এলাকায় ঘাসের ক্ষেতে দেহ থেকে আল আমিনের মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পরেই নিহত আল আমিনের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শেরপুর সদর থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন। উক্ত মামলার সুত্র ধরেই বাগলগড় গুচ্ছগ্রাম হতে হত্যাকারী শুভকে গ্রেফতার করে জামালপুর পিবিআই এবং তার তথ্য মতেই সহযোগী সম্রাটকেউ গ্রেফতার করা হয়।
গ্রেফতার শুভ জামালপুর সদরের পাথালিয়া সন্ধিক্লাব এলাকার উজ্জল মিয়ার পুত্র এবং সম্রাটও একই এলাকার দুলাল মিয়ার ছেলে।
পিবিআই আর জানায়, গ্রেফতার শুভর তালাকাপ্রাপ্ত বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো নিহত আল আমিনের। আল আমিন নিহত শুভর খালাত ভাই। এক পর্যায়ে শুভ উল্টো আল আমিনের বোনের সাথে প্রেম করতে চায়। খালাত দুই ভাইয়ের মধ্যে বনিবনা না হওয়ায় আল আমিন কে ডেকে নিয়ে সম্রাটের সহযোগিতায় হত্যা করে শুভ।

