Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৬ pm ৩১, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করেছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা বা চূড়ান্ত অগ্রগতি হয়নি।

তিনি বলেন, যদি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে গ্রহণ করবে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে সার্বিক যোগাযোগ অব্যাহত থাকলেও প্রত্যাবাসন ইস্যুতে নির্দিষ্ট কোনো অগ্রগতির তথ্য সরকারের কাছে নেই বলে জানান তিনি।

এদিকে মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরাকান আর্মি ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক বাংলাদেশি জেলেদের শনাক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অবস্থানরত আটক জেলেদের অবস্থান নিশ্চিত করে তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tags: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশমিয়ানমার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি
  • হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবার
  • দিনভর নানা কর্মসূচিতে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন
  • নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ রাশেদ খানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম