Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫০ pm ৩১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাবার

হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাবার

পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় হাসপাতালে চিকিৎসাধীন সিজার হওয়া মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আইজুর রহমান জোয়াদ্দার (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (সন্ধ্যায়) পাইকগাছা-কয়রা সড়কের শিববাড়ী ব্রিজসংলগ্ন ফ্যান্টাসি গার্ডেনের (খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা দ্বিতীয় ক্যাম্পস সংলগ্ন) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আইজুর রহমান জোয়াদ্দার উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জোয়াদ্দারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আইজুর রহমান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সিজার হওয়া অসুস্থ মেয়েকে দেখতে যান। মেয়েকে দেখে তিনি নিজ মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শিববাড়ী ব্রিজের অপর প্রান্তে (খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা দ্বিতীয় ক্যাম্পস সংলগ্ন) ফ্যান্টাসি গার্ডেনের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়। বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলটি বন্ধ অবস্থায় ঠেলে বাড়ির দিকে হাঁটতে শুরু করেন। এ সময় পেছন দিক থেকে আসা হলুদ রঙের একটি দ্রুতগতির সুজুকি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘাতক মোটরসাইকেলটি কিছুক্ষণ ঘটনাস্থলে থাকলেও স্থানীয় লোকজন ভিড় জমানোর সুযোগে চালক দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আইজুর রহমানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রান্ত সরদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসাধীন মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। অবিলম্বে ঘাতক মোটরসাইকেল চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল
  • ফের ভারি বৃষ্টির আভাস
  • গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী
  • জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতক, সৎমা আটক
  • নতুন কুঁড়ি স্পোর্টসের দাবায় চ্যাম্পিয়ন আওসাফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম