Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫২ pm ৩১, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি

শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি

ভারতে নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বৃহস্পতিবার (৩০ জুলাই) অভিযোগ করেন, গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ঘটনার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

দীপকে বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু বিরোধী দলের নয়, সাধারণ মানুষেরও। তিনি দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর অমিত শাহের পদত্যাগ দাবির সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন।

অভিজিৎ দীপকে আরও বলেন, “যদি সত্যিই ককরোচ জনতা পার্টি বিদেশ থেকে পরিচালিত হয় বা বিদেশি অর্থায়ন পায়, তাহলে সেটি স্বরাষ্ট্রমন্ত্রীরই ব্যর্থতা। এমন হলে তিনি কীভাবে নিজেকে সফল প্রশাসক দাবি করেন?”

তার দাবি, ২০ জুলাইয়ের ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত অমিত শাহের নির্দেশেই হয়েছিল।

উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, তাদের আন্দোলনের ফলেই সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা ভারত সরকারের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tags: পদত্যাগ দাবিবিশেষ নিউজশিক্ষামন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল
  • ফের ভারি বৃষ্টির আভাস
  • গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী
  • জয়পুরহাটে বাবার হাতে ছেলে খুন বাবা পলাতক, সৎমা আটক
  • নতুন কুঁড়ি স্পোর্টসের দাবায় চ্যাম্পিয়ন আওসাফ চৌধুরী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম