Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর, আইনশৃঙ্খলা রক্ষায় বাড়বে গতি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৬ pm ০৪, অগাস্ট ২০২৬
in অন্যান্য
A A
0
শেরপুর ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর, আইনশৃঙ্খলা রক্ষায় বাড়বে গতি

শেরপুর ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর, আইনশৃঙ্খলা রক্ষায় বাড়বে গতি

ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী থানার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে একটি নতুন পুলিশ পিকআপ প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে পিকাপটির চাবি আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে মরহুম ডা. সেরাজুল হকের ছেলে মো. মেজবাউল হক বাবু স্থানীয় পুলিশ কর্মকর্তাদের হাতে পিকআপের চাবি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর মোহাম্মদ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের সংশ্লিষ্টরা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থানায় দীর্ঘদিন ধরেই একটি পুলিশ পিকআপের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন এই যানবাহনটি টহল কার্যক্রম, অপরাধ দমন, জরুরি সেবাদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও প্রয়োজনীয় যানবাহনের বিকল্প নেই। পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, নতুন পিকআপটি থানার সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মরহুম ডা. সেরাজুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্রাস্ট সূত্রে জানা গেছে, শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট গত প্রায় ২৫ বছর ধরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tags: আইনশৃঙ্খলা রক্ষায় বাড়বে গতিশেরপুর ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্ট
  • শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা
  • বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন আজহারী
  • চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান
  • ফ্রান্সে দাবানলের পর উদ্ধার শত শত যুদ্ধকালীন গোলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম