Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শব্দটি শুনলে বুকটা ফেটে যায়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ০৪, জুন ২০২৬
in Semi Lead News
A A
0

মো. মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:

“বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, এমনকি যাদের বয়স মুক্তিযুদ্ধের সময় ৭-৮ বছর ছিল, তাদের মধ্য থেকেও অনেকে অন্যায়ভাবে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এতে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যখন মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শব্দটি উচ্চারণ করা হয়, তখন আমার বুকটা ফেটে যায়।”এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (৩ জুন) বিকেল ৩টায় নোয়াখালীর চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার এ. এম. মাহাবুব উদ্দিন খোকন।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মনিষ দাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামিম, ইউএস চ্যারিটি ফর বাংলাদেশের চেয়ারম্যান পরান চৌধুরী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।

সংবর্ধনা ও আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামে শহীদ রুহুল আমিন বীর বিক্রমের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Tags: আওয়ামী লীগইশরাক হোসেনভুয়া মুক্তিযোদ্ধা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ বছরেও নবায়ন হয়নি বাসাইল ইউনিয়ন পরিষদের দোকান ভাড়ার চুক্তি
  • শাহজাদপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার
  • বেনাপোল-শার্শায় বাড়ছে তালশাঁসের চাহিদা
  • বাউফলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ
  • ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শব্দটি শুনলে বুকটা ফেটে যায়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম