Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে বইপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ

Bangla FM OnlinebyBangla FM Online
২:১২ pm ২৮, জুলাই ২০২৬
in Semi Lead News
A A
0
শ্রীমঙ্গলে বইপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ

শ্রীমঙ্গলে বইপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠাভ্যাসকে আনন্দময় করে তুলতে শ্রীমঙ্গলে বইপড়া উৎসব-২০২৬ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বইপড়া উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বইপড়া উৎসব-২০২৬-এর সমন্বয়ক দেবাশীষ দাশ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও পাঠাভ্যাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন,বই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং জ্ঞানের অন্যতম প্রধান উৎস। নিয়মিত বই পড়ার মাধ্যমে একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। প্রযুক্তিনির্ভর এই সময়ে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আনন্দের সঙ্গে বই পড়ার সংস্কৃতি তৈরি করতে পারলেই একটি জ্ঞানভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে।

তিনি আরও বলেন,শ্রীমঙ্গলে বইপড়া উৎসব-২০২৬ তিন ধাপে প্রায় দুই মাসব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ‘মুকুল’ পরীক্ষার আগেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ সমাবেশ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আনন্দ ছড়িয়ে দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক কবিতা রানী দাস বলেন,শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস,বিজ্ঞান ও মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ার বিকল্প নেই। বিদ্যালয়ে পাঠাভ্যাসের পরিবেশ তৈরি করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তাদের জ্ঞান,নৈতিকতা ও ব্যক্তিত্বের বিকাশ ততই সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,বইপড়া উৎসবের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা,সৃজনশীল চিন্তা ও ইতিবাচক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
  • নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • ইনফান্তিনো বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য বলে মন্তব্য মানবাধিকার সংস্থার
  • রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম