Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩০ pm ২৮, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি কমিশনের রয়েছে। তবে ভোটের তফসিল ও তারিখ এখনো নির্ধারণ হয়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিইসি।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের আইন অনুযায়ী ভোটের দিনক্ষণ নির্ধারণের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করতে হয়। সেই বিধান অনুসারেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সিইসি বলেন, সংসদ অধিবেশন চলমান থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়, আর অধিবেশন না থাকলে ভিন্ন প্রক্রিয়া রয়েছে। বৈঠকে এসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য সংসদ সচিবালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।

Tags: নির্বাচনরাষ্ট্রপতিসিইসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যনগরে ঝুঁকিপূর্ণ ভবণে ভারপ্রাপ্ত আর অস্থায়ী শিক্ষিকার পাঠদান
  • ভারতের রাজনীতিতে নতুন আলোচনায় ‘তেলাপোকা’ আন্দোলন
  • জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
  • নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম