Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৩ pm ২৮, জুলাই ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0
দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত,

দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত,

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের ওই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীদের সকলের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই দোকানের ভেতরের একটি আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ চারদিকে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের করুণ মৃত্যু হয়। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন—মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায় বলে দাবি করেছেন স্থানীয় প্রবাসীরা। বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বিভিন্ন সংগঠন নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Tags: দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন রেকর্ড গড়লেন পরীমনি
  • ফ্রান্সের নতুন কোচের দায়িত্বে জিনেদিন জিদান
  • শ্রীমঙ্গলে ১৬ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
  • আবারও ককটেল বিস্ফোরণে কাঁপল জাজিরার বিলাসপুর
  • মধ্যনগরে ঝুঁকিপূর্ণ ভবণে ভারপ্রাপ্ত আর অস্থায়ী শিক্ষিকার পাঠদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম