Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০২ pm ৩১, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলো ‘জুলাই সনদের’ আলোকে বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলোই বর্তমান সরকার গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, আইন সংস্কারের ক্ষেত্রে জুলাই সনদের নীতিমালা ও লক্ষ্যকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকার একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্প আরও বিকশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন। তিনি এনসিপির বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আখ্যা দিয়ে বলেন, “নাসীরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে এনসিপি দেশের যেখানেই কর্মসূচি পালন করুক, বিএনপি তাদের সার্বিক সহযোগিতা করবে।”

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: আইন সংস্কারআইনমন্ত্রীজুলাই সনদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন কুঁড়ি স্পোর্টসের দাবায় চ্যাম্পিয়ন আওসাফ চৌধুরী
  • শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি
  • হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবার
  • দিনভর নানা কর্মসূচিতে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম