Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৭ pm ০২, অগাস্ট ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি:

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে মাথায় ভারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার মামলায় বড় ভাই অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে।

মামলার বিবরণ মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছোট ছেলে সিদ্ধেশ্বর দাস পেশায় লোহার কর্মকার ছিলেন। তিনি স্থানীয়ভাবে কামারের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক জমি-জমা নিয়ে বড় ভাই অশোক কুমার দাসের সঙ্গে তার বিরোধ চলছিল।

২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে সিদ্ধেশ্বর তার কামারশালায় কাজ শেষে দোকানের সামনের একটি বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার বড় ভাই অশোক কুমার দাস সেখানে উপস্থিত হন। একপর্যায়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে অশোক কামারশালায় থাকা একটি ভারী হাতুড়ি দিয়ে সিদ্ধেশ্বরের মাথায় সজোরে আঘাত করেন।
হাতুড়ির আঘাতে সিদ্ধেশ্বর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে অশোককে প্রতিহত করার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০১০ সালের ২৯ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সিদ্ধেশ্বরের স্ত্রী কামনা রানী বাদী হয়ে পাঁচবিবি থানায় অশোক কুমার দাসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার আদালত অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নৌকাই ভরসা, তবুও থেমে নেই পড়ালেখা
  • হাওরে শামুক উত্তোলনেও চাঁদার অভিযোগ 
  • বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা ববি ছাত্রদলের তিন নেতাকে মারধর
  • পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম