Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাওরে শামুক উত্তোলনেও চাঁদার অভিযোগ 

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১২ pm ০২, অগাস্ট ২০২৬
in সারাদেশ
A A
0
Allegations of extortion even for snail harvesting in haor

Allegations of extortion even for snail harvesting in haor

নেত্রকোণা  প্রতিনিধি :
নেত্রকোণার হাওরাঞ্চলে সরকার ঘোষিত উন্মুক্ত জলাশয় নীতিমালা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মৎস্য সম্পদ সংরক্ষণে মন্ত্রী ও সংসদ সদস্যের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও খাল দখল করে শামুক উত্তোলনকারীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। এ ঘটনায় খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা ওয়ালিদ মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়,খালিয়াজুড়ী উপজেলার জগন্নাথপুর.  নুরপুর-বোয়ালী লাচুয়ানী বিলের অংশে অবস্থিত দরুন্দা খালটি মদন উপজেলার সীমান্তবর্তী এলাকায় পড়েছে। গত ৩ জুলাই হাওরাঞ্চলে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঘোষণা দেন, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে এ বছর হাওরের সব খাল, বিল ও জলাশয় উন্মুক্ত রাখা হবে। একই অনুষ্ঠানে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরে কোনো ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করা যাবে না এবং কোনো জলাশয় ইজারা দেওয়া হবে না। তিনি স্থানীয়দের অন্তত ছয় মাস মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
কিন্তু অভিযোগে বলা হয়েছে, ওই ঘোষণার পরও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার যোগসাজশে একটি প্রভাবশালী চক্র দরুন্দা খালকে ‘খাস কালেকশন’-এর আওতায় এনে শামুক উত্তোলনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এতে সরকারের ঘোষিত উন্মুক্ত জলাশয় নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
রোববার সরেজমিনে এলাকায় গিয়ে অভিযোগের বিষয়ে কথা হলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিনিধি সৈয়দ আমিনুল হাসান (রুজেল) বলেন, “ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নির্দেশে আমি খালে ফিশিংয়ের ব্যবস্থা নিয়েছিলাম। তবে মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য যেহেতু জলাশয় উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী খাল উন্মুক্ত করে দেওয়া হবে। আমার বিরুদ্ধে শামুক উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
মেন্দিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খোরশেদ আলম বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অধীনে রয়েছে।”খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিদুজ্জামান বলেন, “আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, সরকারের নির্দেশনা অনুযায়ী হাওরের সব জলাশয় উন্মুক্ত রেখে মাছের প্রজনন নিশ্চিত করার পাশাপাশি শামুক উত্তোলনের নামেও ধরা হচ্ছে মাছ । তবে জেলেদের নিকট থেকে অবৈধ অর্থ আদায় বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দাম বাড়ল এলপি গ্যাসের
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নৌকাই ভরসা, তবুও থেমে নেই পড়ালেখা
  • হাওরে শামুক উত্তোলনেও চাঁদার অভিযোগ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম