Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠি জেলা সুজনের কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ০৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

ঝালকাঠি জেলা সংবাদদাতা:

সুশাসনের জন্য নাগরিক- সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা কমিটি গঠন ও পরিকল্পনা সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইলিয়াস সিকদার ফরহাদ ও সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইসমাঈল মুসাফির।

এরপর দুপুর ১২টায় দ্বিতীয় অধিবেশনে সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির বার্ষিক পরিকল্পনা নির্ধারণ করা হয়। শিগগিরই উপজেলা ও পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার। এছাড়া সুজনের উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন জেলা কমিটির সম্পাদক ইসমাঈল মুসাফিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঝালকাঠি সদর উপজেলা সভাপতি কবি জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে গৃহীত বার্ষিক পরিকল্পনাগুলো জেলা ও সব পর্যায়ের কমিটি বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমেই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ অক্টোবর সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সুজনের ঝালকাঠি জেলা স্থগিত করা হয়। এরপর আজ নতুন জেলা কমিটি গঠন করা হলো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ভাঙচুর, সংঘর্ষে আহত অন্তত ১০
  • পর্যটকদের নিরাপত্তায় গজনী পর্যটন কেন্দ্রে বাড়ছে নজরদারি
  • ময়মনসিংহে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া
  • মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর
  • ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিম জং উনের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম