Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৮ pm ২১, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, এমএ আউয়াল আশিক:
‎
‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলার জামিয়া আবু বকর (রা.) শাহ আলী কমপ্লেক্সে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল আহাদ। প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসরুর, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ কাসেমীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

‎কাউন্সিলে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। তারা বলেন, ওলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে থাকলে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তাঁদের ইতিবাচক ভূমিকা সীমিত হয়ে পড়ে। তাই দ্বীন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় আলেমদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে আদর্শিক নেতৃত্ব এবং ওলামায়ে কেরামের ঐক্যের বিকল্প নেই। মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
‎অনুষ্ঠানে কয়েকজন বক্তা দেশের মুসলমানদের ইসলামী বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা জামায়াতে ইসলামী সম্পর্কে সমালোচনামূলক বক্তব্যও দেন। এছাড়া সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সিরাজদিখান থানা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

‎কাউন্সিল শেষে সিরাজদিখান উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি আব্দুল আহাদ, সিনিয়র সভাপতি মুফতি সামমু বিল্লাহ এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহ আলী।
‎এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি আব্দুল্লাহ আল মাসরুর, মাওলানা শামীম, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা শামসুদ্দীন ও মাওলানা শরিয়তুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি শাহাদাত খান, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী শরীফুল ইসলাম এবং প্রচার সম্পাদক আবু বকর (রানা)।

‎কাউন্সিল অধিবেশন শেষে মাওলানা খলিলুর রহমান দোয়া পরিচালনা করেন এবং নতুন কমিটিকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ‘হলদে পাখি কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • কত মানুষ আমাদের এই পতনের অপেক্ষায় ছিল: ডি পল
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • ফাইনালের বেদনায় ভেঙে পড়লেন মার্তিনেজ, অবসরের আভাস
  • পাইকগাছায় আরএফএল গ্রুপের বিক্রয় কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম