Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় আরএফএল গ্রুপের বিক্রয় কর্মীর মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪১ pm ২১, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
পাইকগাছায় আরএফএল গ্রুপের বিক্রয় কর্মীর মরদেহ উদ্ধার

পাইকগাছায় আরএফএল গ্রুপের বিক্রয় কর্মীর মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা পৌরসভায় প্রাণ আরএফএল -এর ভিগো গ্রুপের বিক্রয় কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম বিশ্বজিৎ দেউড়ি (২৫)। তিনি আরএফএল কোম্পানিতে বিক্রয় কর্মী (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার রাম প্রসাদ মণ্ডলের ভাড়া বাসায় এই নির্মম ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নিহতের রুমমেট ও আরএফএল-এর সহকারী টেকনিশিয়ান অন্তর সরকার (২৩) নিজের মোটরসাইকেলসহ লাপাত্তা রয়েছেন। পলাতক অন্তর সরকার মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, সহকর্মী অন্তর সরকার বিশ্বজিৎকে হত্যা করার পর ঘরের দরজায় তালা লাগিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে আলামত নষ্ট হওয়ার আশঙ্কায় এবং সঠিক তদন্তের স্বার্থে লাশটি এখনো তালাবদ্ধ ঘরের ভেতরেই রাখা হয়েছে। পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, সিআইডির (CID) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতিতে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং অভিযুক্ত অন্তর সরকারকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

 

Tags: আরএফএলখুলনানিহতের মরদেহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন, চাপে মোদি সরকার?
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  • দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ
  • দিনাজপুরে কুরিয়ার গোডাউনে মিলল ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, গ্রেপ্তার ৩
  • ‘ককরোচ জনতা পার্টির’ আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা মমতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম