Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

থালাপতির তখত কি জোটের জটে? চেন্নাইয়ের মসনদ বনাম দাবার চাল

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫০ pm ০৮, মে ২০২৬
in বিনোদন, বিশ্ব
A A
0

রুপালি পর্দার অ্যাকশন হিরো যখন রাজনীতির ময়দানে পা রাখেন, তখন বাস্তবের চিত্রনাট্য যে সিনেমার চেয়েও রোমাঞ্চকর হয়ে উঠতে পারে, তার সাক্ষী এখন তামিলনাড়ু। অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কালাগাম’ (টিভিকে) বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে চমক সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু রাজতিলক পরার জন্য প্রয়োজনীয় ১১৮-র ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় চেন্নাইয়ের মসনদ এখন ঘোর অনিশ্চয়তায়।

বিজয়ের সরকার গঠনের স্বপ্ন সফল করতে হাত বাড়িয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তাদের ৫টি আসন যোগ হলে সংখ্যাতত্ত্ব দাঁড়ায় ১১৩-তে। কিন্তু এই সমর্থনের সঙ্গে কংগ্রেস জুড়ে দিয়েছে কঠিন শর্ত— কোনোভাবেই হাত মেলানো যাবে না এনডিএ কিংবা এআইএডিএমকের সাথে। বিনিময়ে কংগ্রেসের দাবি অন্তত দুটি মন্ত্রিত্ব। তবুও বিজয়ের ঝুলিতে আরও ৫টি আসনের ঘাটতি থেকে যাচ্ছে। ফলে এখন সিপিআই, সিপিএম এবং ভিসিকের মতো দলগুলোর দিকেই চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হচ্ছে থালাপতিকে।

সবচেয়ে বড় মোড়টি এসেছে তামিল রাজনীতির দুই স্তম্ভ— ডিএমকে ও এআইএডিএমকের নেপথ্য সমীকরণে। সাতের দশকে এমজিআর-এর দল ত্যাগ থেকে শুরু করে দশকের পর দশক ধরে চলা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে এখন সমঝোতার গুঞ্জন। শোনা যাচ্ছে, বিজয়কে আটকাতে এআইএডিএমকে-কে বাইরে থেকে সমর্থন দিতে পারে স্ট্যালিনের ডিএমকে। বিশ্লেষকদের মতে, বিজয়ের তারকাখ্যাতির জোয়ারে নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখে ‘শত্রুর শত্রু মিত্র’ নীতিতে হাঁটছে দুই দ্রাবিড় শিবির।

ইতিমধ্যেই ঘোড়া কেনাবেচা এড়াতে নিজেদের বিধায়কদের পুদুচেরির রিসর্টে পাঠিয়েছে এআইএডিএমকে। ওদিকে এনডিএ-র অন্দরমহল থেকেও শরিকদের কাছে কড়া বার্তা গেছে যাতে কংগ্রেস-সমর্থিত বিজয়ের সরকারকে কোনোভাবেই সহায়তা না করা হয়। রাহুল গান্ধীর ‘আশ্বাসে’ ভরসা রাখা স্ট্যালিনও কংগ্রেসের ডিগবাজিতে ক্ষুব্ধ। ফলে তামিল রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে, যেখানে একদিকে রয়েছে বিজয়ের ব্যক্তিগত জনপ্রিয়তা, আর অন্যদিকে অভিজ্ঞ ঝানু রাজনীতিকদের পাটিগণিত।

সিনেমা হলে থালাপতি বিজয় একা লড়াই করে ভিলেনদের কুপোকাত করতে পারেন, কিন্তু বিধানসভার এই দাবার বোর্ডে ১১৮-র কোটা পার করাই এখন তার জীবনের কঠিনতম ‘অগ্নিপরীক্ষা’। বিজয় কি পারবেন জোটের এই জটিল অঙ্ক মিলিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসতে, নাকি জোটের স্টেশনেই আটকে যাবে তার বিজয়রথ? উত্তর পেতে এখন তামিলনাড়ুর বিধানসভার দিকেই তাকিয়ে সারা ভারত।

Tags: বিনোদনবিশেষ নিউজরাজনীতির ময়দান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি
  • ফুলবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
  • নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, নতুন কমিটি বাতিলের দাবি
  • সাহিত্যের সব শাখায় বিচরণই কবিকে নোবেল এনে দিয়েছে : মির্জা ফখরুল
  • স্কুলের মিড-ডে মিল খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম