বিহার-এর সহরসা এলাকায় স্কুলের মধ্যাহ্নভোজে (মিড-ডে মিল) খাবারে সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় অন্তত ১৫০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর থালায় মৃত সাপের বাচ্চা দেখা যায়। এরপরই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বমি ও পেট ব্যথার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে এবং খাবার সরবরাহকারী সংস্থার রান্নাঘর ও পরিবেশ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, স্কুলের খাবারের মান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

