Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, নতুন কমিটি বাতিলের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৬ pm ০৮, মে ২০২৬
in সারাদেশ
A A
0

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলায় নবগঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার একাংশ।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় নওজোয়ান মাঠ থেকে শহীদ মিনার পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নতুন জেলা কমিটি একতরফাভাবে এবং সিন্ডিকেটের মাধ্যমে গঠন করা হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করেই এই কমিটি ঘোষণা করা হয়েছে, যা সংগঠনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

নেতাকর্মীরা বর্তমান কমিটি বাতিল করে নতুনভাবে যোগ্য ও পরীক্ষিত কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচির এক পর্যায়ে কিছু নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন, ফলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে কর্মসূচি শেষ হয়।

নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

Tags: কমিটিছাত্রদলনওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ১২ বছরের শিশুর অন্তঃসত্ত্বা
  • রাজধানীর কদমতলীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • পবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি
  • ফুলবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
  • নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, নতুন কমিটি বাতিলের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম