Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ০৪, অগাস্ট ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া

জবি সংঘর্ষের পর ন্যাশনাল মেডিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে আবার হামলার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীদের দাবি, হাসপাতালের ভেতরে ও বাইরে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় জকসুর নেতাসহ কয়েকজন ছাত্রনেতা, সাংবাদিক, রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জবি সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়ার পর একদল লোক সেখানে এসে হামলা চালায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা এ ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। তাদের অভিযোগ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

হামলার ঘটনায় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী আহত হন। পাশাপাশি দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক এবং চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরাও আহত হয়েছেন। ঘটনার পর হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে নতুন করে হামলার অভিযোগ ওঠে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Tags: জবি সংঘর্ষঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজধাওয়া-পাল্টা ধাওয়াসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই: চিফ প্রসিকিউটর
  • নওগাঁ সীমান্ত থেকে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ
  • পৌর নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল না হলেও গৌরীপুরে নির্বাচনী হাওয়া
  • মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত
  • খাল পুনঃখনন শেষে টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরতে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম