জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঘটনার পর এবার রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের ২ নম্বর গ্যালারিতে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ছাত্রশিবিরের অন্তত ২০ জন এবং ছাত্রদলের ৭ জন নেতাকর্মী রয়েছেন। সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তবে তাৎক্ষণিকভাবে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের মূল কারণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

