আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) School of Earth and Environment-এর উদ্যোগে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে। এতে প্রায় ৪০ জন তরুণ, জলবায়ু কর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
বক্তারা অবিলম্বে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। সমাবেশে প্লাস্টিক দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে প্রতীকী প্রদর্শনী করা হয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবি তোলা হয়।
অনুষ্ঠানে শিক্ষক ও তরুণ জলবায়ু কর্মীরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তরুণদের এই উদ্যোগকে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

