Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফের যুদ্ধের মুখে ইরান! সর্বোচ্চ সতর্কতায় তেল আবিব

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ১৯, এপ্রিল ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মাঝেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো সময় সংঘাত পুনরায় শুরু হতে পারে।

রোববার (১৯ এপ্রিল) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইরানের এই বক্তব্যের পরপরই ইসরায়েলি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কায় সীমান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দেশটির সামরিক সূত্র জানিয়েছে।

এদিকে অভ্যন্তরীণ চাপও বাড়ছে ইসরায়েলে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর পদত্যাগ দাবিতে শনিবার রাতে তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারের সিদ্ধান্তের কারণে দেশ দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে যাচ্ছে। তারা গত ৭ অক্টোবরের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবাদকারীদের একাংশ মনে করছেন, লেবানন ও ইরানে সংঘাত বাড়ানো ছিল কৌশলগত ভুল, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে।

Tags: ইরানইসরায়েলবিশেষ নিউজমধ্যপ্রাচ্য উত্তেজনাযুক্তরাষ্ট্রযুদ্ধবিরতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমিউনিস্ট মতাদর্শ ও সোভিয়েত বিপ্লবের মহানায়ক লেনিন কতোটা প্রাসঙ্গিক
  • শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা
  • মধ্যনগরে গ্রাহকের কোটি টাকা নিয়ে ‘রুপসী বাংলা’ উধাও
  • মৌলভীবাজারে শুরু প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬
  • ৯ দফা দাবিতে বরিশালে ব্যাটারিচালিত যানবাহন চালকদের সমাবেশ, স্মারকলিপি প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম