Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৫ pm ২৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত এ উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান সহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক দাবাড়ু অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়; এটি মেধা, ধৈর্য, কৌশল ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মানসিক বিকাশে দাবা চর্চার বিকল্প নেই। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের দাবাড়ু তৈরিতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনের পরপরই প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দাবা ক্লাবের বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলাগুলো পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুমোদিত আর্বিটারবৃন্দ।

জেলা ক্রীড়ার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু জানান, নির্ধারিত রাউন্ড শেষে সেরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে। সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মা ও তিন বোনকে নৃশংস হত্যা, একা হয়ে গেল সিফাত
  • গ্রুপ ‘আই’ এর ফাইনাল,এমবাপে নাকি হলান্ড-কে হাসবেন শেষ হাসি?
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান
  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
  • মেয়ের চোখ হয়ে চার বছর ক্লাস, মায়ের অনন্য কীর্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম