Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিফার সিদ্ধান্তের বাইরে গিয়ে মেসিকে বিশ্বকাপের সেরা ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৬ pm ২২, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0
ফিফা নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকেই বেছে নিল আইএফএফএইচএস

ফিফা নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকেই বেছে নিল আইএফএফএইচএস

২০২৬ ফুটবল বিশ্বকাপে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি। অসাধারণ নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্সে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের বিপক্ষে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি এই আর্জেন্টাইন অধিনায়ককে। অতিরিক্ত সময়ে হজম করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয় আলবিসেলেস্তেদের।

ফাইনাল শেষে ফিফার দেওয়া ব্যক্তিগত পুরস্কারে স্পেনের অধিনায়ক রদ্রি জেতেন গোল্ডেন বল। মেসির হাতে ওঠে সিলভার বল এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পান ব্রোঞ্জ বল। তবে ফিফার সিদ্ধান্তের বাইরে গিয়ে ভিন্ন মূল্যায়ন দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)। সংস্থাটি তাদের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে লিওনেল মেসিকেই ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে।

গত সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইএফএফএইচএস জানায়, খেলোয়াড়দের মূল্যায়নে তারা একটি বিশেষ তথ্যনির্ভর পদ্ধতি অনুসরণ করেছে। এতে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট, ম্যাচে সামগ্রিক প্রভাব এবং বিশেষ করে নকআউট পর্বে অবদানকে নির্দিষ্ট মানদণ্ডে মূল্যায়ন করা হয়। সেই বিশ্লেষণে সব প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে সর্বোচ্চ অবস্থানে ছিলেন লিওনেল মেসি।

Tags: আইএফএফএইচএসফিফাবিশ্বকাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আদালতে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • পুলিশও ফিসফিস করে রাহুল গান্ধীকে বলেছিল ‘সরকার সরান’
  • জামালপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: কামরুল প্যানেলের মতবিনিময় সভা
  • সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরন সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম