Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৪ বছরের শিশুকে স্টেশনে ফেলে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, গৃহবধূর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩২ pm ০১, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Housewife dies after leaving 4-year-old child at station, jumping under train

Housewife dies after leaving 4-year-old child at station, jumping under train

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চার বছরের অবুঝ শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​উদ্ধারকারীদের সুত্রে জানা যায়, ট্রেন আসার মুহূর্তে ওই নারী আকস্মিকভাবে লাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার সাথে থাকা আনুমানিক চার বছর বয়সী শিশুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

​ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​প্রাথমিকভাবে নিহত নারীর নাম নিলুফা (২৫) বলে জানা গেছে। পুলিশ নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হলেও এখন পর্যন্ত তার স্থায়ী ঠিকানা বা পরিচয়ের বিস্তারিত জানা যায়নি।

​এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, অক্ষত শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং শিশুটিকে স্বজনদের নিকট হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অভিনেত্রীকে চুম্বনের অভিযোগে রাম কাপুরের হয়ে ক্ষমা চাইলেন স্ত্রী
  • স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে ২৪ বছর আগের স্বামীর মরদেহ অক্ষত থাকার দাবি
  • বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জেলা বিএনপি 
  • জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার
  • ফাস্টফুডে স্বাস্থ্যঝুঁকি, শিশুকে ঘরে তৈরি সুষম খাবার দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম